
নতুন বিটস ইয়ারফোন বাজারে এনেছে অ্যাপল।এটি ইউজারের কানের ভেতর থেকেও তাদের হৃদস্পন্দন পড়তে পারে বলে দাবি কোম্পানিটির।২০১৯ সালের পর এই প্রথম বিটস ইয়ারফোনের আপডেটেড ভার্সন বাজারে আনল কুপারটিনোভিত্তিক মার্কিন কোম্পানিটি। ইয়ারফোনটির বাইরের দিকে নতুন ডিজাইনের পাশাপাশি ভেতরেও নতুন ফিচার অ্যাড করেছে অ্যাপল।
এসব ইয়ারফোন বেশ হালকা ও ইউজারদের কানে আটকে রাখার জন্য নতুন একটি ইয়ারহুক রয়েছে এগুলোতে। আরও ভাল সাউন্ড পারফরম্যান্সের জন্য এতে অ্যাপল নতুন ডিজাইন অ্যাড করেছে।বাজারে আসা এসব ইয়ারফোনের দাম ২৪৯.৯৫ ইউরো। এগুলো কালো, স্যান্ড, বেগুনি ও কমলা এই চারটি রঙে বাজারে এনেছে অ্যাপল।নতুন পাওয়ারবিটস প্রো-এর ভেতরের দিকটি অ্যাপলের শেষ এয়ারপডস প্রো-এর মতোই। যেমন,এয়ারপডের মতো এগুলোতেও একই রকম নয়েজ ক্যান্সেলিং এবং ভয়েস ফিচার রয়েছে।কেস বা যে বক্সে এগুলো বসানোর জন্য ডিজাইন করা হয়েছে সেখানেও এয়ারপডের মতো রয়েছে একই রকম তারবিহীন চার্জিং ফিচার।পাওয়ারবিটস প্রো ২ অন্যান্য প্রিমিয়াম অ্যাপল ইয়ারফোন থেকে আলাদা। এর মূল কারণ এগুলো ইউজারদের ফিটনেসের বিষয়টি মাথায় রেখে তৈরি করেছে অ্যাপল।কোম্পানিটির দাবি,এসব ইয়ারফোনের মধ্যে রয়েছে ইয়ারহুক ডিজাইন, যা এগুলোকে এখন পর্যন্ত বিটস-এর তৈরি সেরা ফিটিং ইয়ারফোন হিসেবে পরিণত করেছে।
নতুন ইয়ারফোনের ফিটনেস ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে হার্ট রেট মনিটরিং টুল। এর মাধ্যমে ইয়ারফোনটি নিজে থেকেই ইউজারের হৃদস্পন্দন মাপতে পারে।অ্যাপল বলেছে, এতে ছোট এলইডি ও সেন্সর অ্যাড করার ফলে এগুলো ইউজারের কানের মাধ্যমে হৃদস্পন্দন পড়তে পারে, যার ফলে এসব ইয়ারফোন যারা ব্যবহার করবেন তারা নির্ভুল তথ্য পাবেন।
