গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে প্রভাস

    শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে প্রভাস

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম প্রভাস। অভিনয়ের জন্য বছরের পর বছর চরিত্রে ডুবে থাকা প্রভাস—নিজের জীবন, এমনকি বিয়ের সিদ্ধান্তও একপাশে সরিয়ে রেখেছিলেন। আর সেই একাগ্রতার ফসলেই এবার তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।

    রিপোর্ট অনুযায়ী, ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে কিং শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এর মতো তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন তেলেগু আইকন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, বাহুবলি শুধু এক সিনেমা নয়,এটা তার নামেরই আরেক পরিচয়।ওরম্যাক্স মিডিয়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস।এ তালিকার দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছেন থালাপাতি বিজয়, আল্লু অর্জুন।দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছেন,শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর।সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ, সালমান খান।উল্লেখ্য ২০০২ সালে ঈশ্বর সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রভাস। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।এদিকে প্রভাস অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা,কল্কি।গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

    অন্যদিকে,ইতোমধ্যে রাজা সাব সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন,সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।