গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ফের বাহুবলী,পর্দায় আসছেন প্রভাস

    ফের বাহুবলী,পর্দায় আসছেন প্রভাস

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    দশ বছর আগে পর্দায় ঝড় তুলেছিল বাহুবলী।একসময় ভারতীয় সিনেমায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল সিনেমাটি। ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। এরপর থেকে আলোচনা ছিল অনেক।গুঞ্জন ছিল সিনেমাটির তৃতীয় কিস্তি আসতে পারে। তবে তৃতীয় কিস্তি আর আসেনি।

    দশ বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন বাহুবলী’র অনুরাগীরা।অবশেষে প্রকাশ্যে এসেছে বাহুবলী- দ্য এপিক-এর ঝলক।বাহুবলী ওয়ান এবং বাহুবলী টু-এর কিছু ঝলকও দেখা গিয়েছে সেখানে।দর্শকের স্মৃতি ফিরিয়ে দিয়ে বিশেষ করে যে দৃশ্যগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়,সেগুলোও ব্যবহৃত হয়েছে।উল্লেখ্য ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বাহুবলী দ্য বিগিনিং। এর পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলী দ্য কনক্লুশন।১০ বছর পরে মুক্তির পথে এসএস রাজামৌলীর ছবি,বাহুবলী দ্য এপিক। একেবারে আনকোরা ভাবে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে। তবে প্রথম ও দ্বিতীয় দুটি অংশের সঙ্গেই বোনা হয়েছে এই ছবির যোগসূত্র। তবে এই ছবি ছ’ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে।অবশেষে এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।বাহুবলী ওয়ান এবং বাহুবলী টু-এর থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রভাসকে ফের সেই সাজে দেখে তাঁরা আর তর সইতে পারছেন না।তাঁদের অনুমান, এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙেচুরে দেবে।বাহুবলী’র প্রথম দু’টি অংশ ফের মুক্তি পাবে কি না তা নিয়ে জল্পনা ছিল। তাই এক ফলোয়ার লিখেছেন,পুনরায় আর মুক্তি দিতে হবে না।

    কারণ রাজা বাহুবলী এ বার নিজেই আসছে।আর এক ফলোয়ার লিখেছেন, আমি নিশ্চিত, ২০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে ফেলবে এই ছবি।এদিকে,বাহুবলী ওয়ান বক্স অফিসে ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে। ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল বাহুবলী টু ছবি।