প্রতিবেশীর উপর চাপানো অভ্যাস, পাকিস্তানকে ভারত 

0
153
ছবি সৌজন্যে : এক্স
নিজেদের দায় প্রতিবেশী দেশগুলোর উপরে চাপানো পাকিস্তানের পুরনো অভ্যাস। আফগানিস্তানে বিমান হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ডিসেম্বরের শেষ সপ্তাহে আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। 
সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আফগানিস্তানে হামলার বিষয়টা সংবাদমাধ্যমে দেখেছে কেন্দ্র। দেখেছে কীভাবে মহিলা-শিশু কাউকেই রেয়াত করা হয়নি। বহু অমূল্য জীবন ধ্বংস হয়ে গিয়েছে। নিরীহ জনগণের উপরে হামলা ভারত সর্বান্তকরণে নিন্দা করে। নিজেদের অভ্যন্তরীণ গাফিলতির দায় প্রতিবেশী দেশগুলোর উপরে চাপানো পাকিস্তানের বহু পুরনো অভ্যাস। এই প্রসঙ্গে আফগান মুখপাত্র কী বলেছেন, সেটাও ভারত নজরে রেখেছে।২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় পাক বায়ুসেনা। ব্যাপক বোমাবর্ষণের জেরে অন্তত ৫১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু।
পাকিস্তানের ফাইটার জেটই এই হামলা চালিয়েছে বলে দাবি। এরপর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলার পাল্টা জবাব তালিবান দেবে।