মুর্শিদাবাদকাণ্ডে দায়ী মমতা, আক্রমণে সুকান্ত-দিলীপ 

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মুর্শিদাবাদ থেকে আগত নির্যাতিতদের সাহায্য মালদহে কন্ট্রোল রুম খুলেছে বিজেপি। সেখান থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো যাবে।
এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এও বলেছেন, খবর পেলেই ওই সব এলাকায় পৌঁছে যাবে বিএসএফ। মুর্শিদাবাদের অস্থিরতায় প্রশাসনে আস্থা হারিয়েছেন আমজনতা। ভিটে-মাটি ছেড়ে ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবার নদী পথে মালদহে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর। স্ত্রী-পুরুষ নির্বিশেষে কোলের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন তাঁরা। দুর্গতদের দাবি, থানার উপর ভরসা নেই, এলাকায় বিএসএফ ক্যাম্প চাই। অন্যদিকে মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে দায়ী করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ। এখানে সংখ্যাগুরুরা আক্রান্ত হচ্ছে। তাঁদের ঘরবাড়ি লুট হচ্ছে। অথচ প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। ভারতে এটা কল্পনা করা যায় না। আক্রমণ করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও।
দিলীপ বলেছেন, এদের জেলে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় একবার তাকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তাই এখন তিনি যা বলছেন রাজীব তাইই বলছেন।