সিটের নোটিস পেয়ে বেপাত্তা প্রজ্বলের মা 

0
217
Prajals mother is upset after receiving the seat notice
Prajals mother is upset after receiving the seat notice

কর্নাটক সিটের নোটিস পেয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন অশালীন ভিডিওকাণ্ডে অভিযুক্ত প্রজ্বল রেভান্না মা ভবানী রেভান্না। প্রজ্বল রেভান্নাও তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে গৃহসহায়িকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

সেই অপহরণ কাণ্ডে ভবানী রেভান্নারও হাত আছে কি না, তার তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় সিট। কিন্তু সিট অফিসারেরা ভবানী রেভান্নাদের বাড়ি চন্নাম্বিকা নিবাসে পৌঁছে দেখেন, তিনি বাড়ি নেই। তাঁর মোবাইলও বন্ধ। বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসেন তাঁরা।আগেই ভবানী রেভান্না আইনজীবী আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সিট অফিসারদের সামনে ভবানী রেভান্না উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।পুলিশের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না পরিবারের কর্নাটকের হাসন ও তার পার্শ্ববর্তী এলাকায় বিশাল প্রতিপত্তি রয়েছে। ফলে গোয়েন্দাদের আশঙ্কা, এই পরিবার সাক্ষীদের হুমকি দিয়ে ও তথ্যপ্রমাণ লোপের চেষ্টা করে তদন্তে প্রভাব বিস্তার করতে পারে।