
ধুরন্ধর-এর দুই পর্বের গগনচুম্বী সাফল্য রণবীর সিংয়ের কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায়। সাফল্য যখন মধ্যগগনে সেই সময়ই ডন থ্রি বিতর্কে জর্জরিত অভিনেতা।
এমতাবস্থায় নিজেকে একপ্রকার আড়ালেই রেখেছেন রণবীর।ফারহান আখতারের ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর কালো মাস্কে মুখ ঢেকে গাড়ি থেকে বিমানবন্দরে নেমেছিলেন ধুরন্ধুর অভিনেতা। নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর সেখানে উপস্থিত পাপারাজ্জিদের দিকে একটিবারও ফিরে তাকাননি। সেই একই ঘটনার পুরনাবৃতি, তবে ঘটনাস্থল ভিন্ন।এবার সিনে নির্মাতা ও প্রযোজক হনসল মেহেতার অফিসেও মাস্কের আড়ালে মুখ লুকিয়ে অফিসে ঢুকলেন রণবীর।ধুরন্ধুর-এর হাত ধরে খরা কাটিয়ে কেরিয়ারে শাপমোচন হতেই লাইমলাইটের অন্তরালেই থাকছেন রণবীর। শুধুই ডন থ্রি বিতর্কের জের নাকি রয়েছে অন্য কোনও বিশেষ কারণও? সূত্রের খবর, ডন থ্রি ছাড়ার পর পরবর্তী সিনেমা,প্রলয়-এর মন দিয়েছেন অভিনেতা। সিনেপাড়ার অন্দরে ফিসফাস, ধুরন্ধর অভিনেতা নাকি আগামী আঠেরো মাস মৌনব্রত পালন করবেন। সম্ভবত সেই কারণেই নিজেকে আড়ালে রাখছেন রণবীর।হনসল মেহেতার অফিসে প্রবেশের সময় সেখানে ছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছবড়াও। সেলেব পাপারাজ্জির অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে ধরা পড়েছে অফিস থেকে বেরনোর মুহূর্ত।
পরনে ছিল কালো টি-শার্ট, ব্লেজার আর ট্রাউজার। কালো মাস্কে ঢাকা মুখ, চোখে রোদচশমা আর মাথায় ক্যাপ। পাপারাজ্জিরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলে সকলকে এড়িয়ে গাড়িয়ে উঠে যান।
