আম্বানি-শাহরুখ-সলমন, গ্ল্যামারস শপথ ফড়ণবিসের

0
97
ছবি সৌজন্যে : এক্স
মুকেশ আম্বানি থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান থেকে সচিন তেন্ডুলকর।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠান ছিল চাঁদের হাট।
শহরটার নাম যেহেতু মুম্বই, তাই বাণিজ্য দুনিয়া, গ্ল্যামার জগৎ ও ক্রিকেট দুনিয়ার আশ্চর্য প্রদীপদের একাসনে বসতে দেখা গিয়েছে আজাদ ময়দানের অনুষ্ঠানে। সপরিবারে মুকেশ আম্বানি থেকে শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, সচিন তেন্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি-সহ ঝাঁকে ঝাঁকে তারকা মেলা বসেছিল আরব সাগরের পাড়ে। এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর পর দ্বিতীয়বার প্রকাশ্যে দেখা গিয়েছে সলমন খানকে।তবে অভিনেতাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা।এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে এসেছিলেন বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর।
খুশি কাপুরের সঙ্গে এসেছিলেন তাঁর বাবা বনি কাপুর, দাদা অর্জুন কাপুরও। এছাড়াও ছিলেন বিজেপির অসংখ্য কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী ও দলের নেতারা। সেই সঙ্গে প্রায় ৪২ হাজার মানুষ। তবে আজাদ ময়দানের দেবেন্দ্র ফড়ণবিসের শপথে দেখা যায়নি বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি’র কোনও নেতাকে।