গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বেলজিয়ামে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

    বেলজিয়ামে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা খুব শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় যাওয়ার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।