গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
    শনিবার, ১০ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, বিকেলে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করছেন।
    এরপর তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দন আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।