আবারও হিন্দি ছবিতে প্রান্তিকা

0
154
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস গত বছর ভুল ভুলাইয়া থ্রি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে ফের সুখবর দিলেন অভিনেত্রী,আবারও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আগের ছবির মতো এবারও প্রান্তিকাকে দেখা যাবে হরর-কমেডি ঘরানার সিনেমায়।জানা গেছে, তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবির নাম,জোর। ভুল ভুলাইয়া থ্রি -এ পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রান্তিকা।ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা, আকাশ মাখিজা এবং প্রান্তিকা দাস। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে।বছরের শুরুতেই ফের বলিউডে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা দাস। তিনি বলেছেন, এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত। অভিনেত্রী আরো যোগ করেন,নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে। তবে ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।

প্রসঙ্গত, কে এস এস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত জোর মুক্তি পাবে ১৬ জানুয়ারি।উল্লেখ্য, প্রান্তিকাকে শেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ভর্গ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি উড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস।