
বিহারের বিধানসভা নির্বাচনে জন সুরাজ পার্টি ,জেএসপি-র ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছেন প্রশান্ত কিশোর। তাঁদের চেষ্টা সৎ হলেও তাতে কিছু ভুলভ্রান্তি ছিল বলে দাবি করেছেন পিকে।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর দল ভবিষ্যতে অবশ্যই জয়ী হবে। পিকে স্বীকার করে নিয়েছেন যে, ভোটারদের বোঝাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিহারের বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর প্রথম বার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রশান্ত কিশোর, যিনি রাজনৈতিক মহলে পিকে নামেই সমধিক পরিচিত। মঙ্গলবার পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকে জানান, মানুষ যদি তাঁদের উপর ভরসা না-রাখে, তা হলে তার দায় সম্পূর্ণ ভাবে তাঁরই। ১০০ শতাংশ দায় নিচ্ছেন। এটা ঘটনা যে, তিনি বিহারের মানুষের আস্থা অর্জন করতে পারেন নি।
একই সঙ্গে পিকের সংযোজন, একটা সৎ চেষ্টা করেছিলেন। কিন্তু এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা স্বীকার করতে তো কোনও দোষ নেই। প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কথা ভুলে, তাঁরা ক্ষমতার ভরকেন্দ্রেও কোনও বদল আনতে পারেন নি। নিজেদের ত্রুটির কথা জানিয়ে পিকে বলেছেন, তাঁদের চেষ্টায় নিশ্চয়ই কিছু ভুল ছিল। তাঁদের ধারণা, তাঁরা যে ভাবে বিষয়গুলি ব্যাখ্যা করছিলেন, সে ভাবে সেগুলি মানুষ গ্রহণ করেনি।





