প্রসূনকে নিয়ে ট্যাংরায় ৩ খুনে পুনর্নির্মাণ পুলিশের

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব
কাকে কখন কিভাবে খুন করেছেন, ট্যাংরাকাণ্ডে দে পরিবারের ছোট ভাই প্রসূন দে-কে অটল শূর রোডের বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ।
প্রসূন দে আগেই স্বীকার করে নিয়েছেন তিনি নিজের ১৪ বছরের মেয়ে প্রিয়ম্বদা, স্ত্রী রোমি দে এবং বউদি সুদেষ্ণা দে-কে খুন করেছেন। তাঁর নিজেরও বেঁচে থাকার ইচ্ছে নেই বলে দাবি করেছেন। মঙ্গলবার শুনানিতে আইনজীবী নিতেও অস্বীকার করেছেন। ইতিমধ্যে পুলিশ প্রসূন দে-কে ২ দিনের পুলিশ হেফাজতে পেয়েছে। এর আগে সোমবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর খুনের অভিযোগে প্রসূন দে কে গ্রেফতার করে পুলিশ। তাঁর দাদা প্রণয় দে এবং তাঁর ছেলে প্রতীপ দে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। এই অবস্থায় বুধবার দুপুরে প্রসূন দে কে নিয়ে যাওয়া হয় ট্যাংরার বাড়িতে। জেরায় প্রসূন দে দাবি করেছেন তিনি মেয়ে প্রিয়ংবদাকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করেছেন। সেই সময়ে তাঁর স্ত্রী রোমি মেয়ের পা চেপে ধরেছিলেন। প্রিয়ংবদাকে খাওয়ানো হয়েছিল ঘুমের ওষুধ মেশানো পায়েসও।
প্রিংয়বদার মৃত্যুর পর স্ত্রী এবং বউদিকে তিনি খুন করেন। এমনটাই পুলিশ সূত্রে খবর। কোন সময়, কাকে খুন করা হয়েছিল। কীভাবে খুন করা হয়েছিল। প্রসূন দে-র বয়ান যাচাই করতেই তাঁকে ট্যাংরার বাড়িতে নিয় যাওয়া হয়েছে।