গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজ নিতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

    প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজ নিতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাজেট অধিবেশন শেষ করেই তাঁর একসময়ের আন্দোলনের সঙ্গী অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী। তাঁর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু’দিন ধরে রেসপন্স করছিলেন। তবে বুধবার সাড়া দিচ্ছেন। ডায়ালিসিসের পর কিছুটা ভালো আছেন। প্রতুল মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। জানা গিয়েছে সেপ্টিসেমিয়া ও নিমুনিয়ায় ভুগছেন প্রতুল মুখোপাধ্যায়।

    মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন মেদিনীপুরে মেডিক্যালের দুই প্রসূতির সঙ্গেও তাঁর কথা হয়েছে। পরিবারের সঙ্গেও কথা হয়েছে। একজন বাড়ি ফিরে গিয়েছে। বাকিরাও খুব দ্রুত ভাল হয়ে যাবেন। I