
প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী, প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে তলব নিয়ে সিইও দফতরে ডেপুটেশন দিয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ। তাঁদের অভিযোগ মাঝে মধ্যে সার্কুলার পাঠিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে।
বাংলার মানুষকে মৃত্যুদিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ অসুস্থ অক্ষম মানুষদেরও ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। সিইও দফতরে ডেপুটেশন দিয়েছে কংগ্রেসও। তাঁদের দাবি বয়স্ক প্রতিবন্ধীদের জন্য ভোট বাড়িতে হলে হিয়ারিং হবে না কেন।
কমিশনের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত বাড়িতে হিয়ারিংয়ের কাজ হয়নি। তাই বাধ্য হয়ে বয়স্ক, অসুস্থ মানুষদের লাইনে দাঁড়াতে হচ্ছে।







