গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs ধান জমিতে বিদ্যুতের মরণফাঁদে মৃত্যু প্রৌঢ়ার

    ধান জমিতে বিদ্যুতের মরণফাঁদে মৃত্যু প্রৌঢ়ার

    0
    103

    ধান জমিতে ইঁদুর মারতে লাগানো বিদ্যুতের তার পায়ে জড়িতে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর ৬০-এর প্রৌঢ়ার। মৃত বাসুদেব নম্বরের বাড়ি কুলতলি থানার জালাবেড়িয়া গ্রামে।

    ধান ক্ষেতের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের দাবি, প্রতিদিনের মতো রবিবার ও ভোরবেলায় ধান জমিতে গিয়েছিলেন বাসুদেব। অন্ধকারে অসাবধনাবশত জিআই তারে পা পড়তেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    এক্ষেত্রে পুলিশের দাবি, ওই এলাকায় কৃষকরা নিজেদের ফসল রক্ষার জন্য এই পন্থা নিয়ে থাকেন। একাধিকবার সচেতন করা হলেও তার ছড়িয়ে রাখা বন্ধ করা যাচ্ছে না।