বিমানবন্দরের মসজিদে নমাজ, পিছু হটলেন সিদিকুল্লা

0
32
ছবি সৌজন্যে : নিজস্ব

দমদম বিমানবন্দরের মসজিদে নমাজ পড়া নিয়ে কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আছে কেন্দ্রীয় বাহিনী, জারি ১৬৩ ধারা।

এই পরিস্থিতিতে এলাকায় গিয়েও পিছু হটেছেন তৃণমূল কংগ্রেস নেতা সিদিকুল্লা চৌধুরী।এর আগে শুক্রবার কর্মসূচি হচ্ছে না,এমনই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়,এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গিয়েছেন তিনি। এয়ারপোর্ট চত্বরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তারপরেই তিনি কর্মসূচি থেকে পিছু হটেছেন।এদিকে,দমদম বিমানবন্দর থেকে বাঁকড়া মসজিদ সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের নমাজপাঠ ও যাতায়াত। এর আগে ওই মসজিদে নমাজ পাঠের কর্মসূচির ডাক দিয়েছিলেন সিদিকুল্লা চৌধুরী। সেই নিয়ে শুক্রবার সকাল থেকেই জোর চর্চা শুরু হয়।কলকাতা বিমানবন্দরের ৭ নম্বর গেট এবং তার আশেপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়।

বিধাননগর পুলিশ নিরাপত্তার জন্য গোটা এলাকা মুড়ে ফেলেছে। রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। রাখা ছিল জলকামান। গোটা পরিস্থিতিতে বিরাটি, বাঁকড়া এলাকায় উত্তেজনা রয়েছে।