গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International কমলা হ্যারিসের জন্য তামিলনাড়ুতে প্রার্থনা

    কমলা হ্যারিসের জন্য তামিলনাড়ুতে প্রার্থনা

    0
    153

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াই শুরু হয়েছে।আর সেই দৌড়ে আছেন ডেমোক্র্যাটি প্রার্থী কমলা হ্যারিস।কমলার আদি নিবাস দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে।

     

    তাই মার্কিন নির্বাচন কেন্দ্র করে হ্যারিসের পিতৃপুরুষের গ্রাম থুলাসেন্দ্রপুরমে তার জন্য চলছে পূজার্চনা। মন্দিরে পূজা দিচ্ছেন গ্রামবাসীরা। এমনকি প্রসাদ বিতরণ হচ্ছে। তারা চাইছেন, ঘরের মেয়ে যেন এই নির্বাচনে জয় পায়।তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে একশ বছরেরও বেশি সময় আগে জন্ম নিয়েছিলেন হ্যারিসের দাদু পিভি গোপালান। চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই অখ্যাত গ্রামই এখন শিরোনামে।কমলার নানা পিভিগোপালান থুলাসেন্দ্রাপুরাম ছেড়ে চলে গিয়েছিলেন চেন্নাই। সেখান থেকে ভারতীয় কূটনৈতিক হিসাবে যান জাম্বিয়ায়।কমলার মা শ্যামলা গোপালনের নিবিড় যোগসূত্র নেই এই গ্রামের সঙ্গে। আর সেভাবে দেশে ফেরেনি গোপালন পরিবার। কিন্তু থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা মনে করে কমলা হ্যারিস তাদের ঘরের মেয়েই।

    মঙ্গলবার সকালে মন্দিরে হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তিনি জিতলে বিশেষ উৎসব উদযাপনেরও ব্যবস্থা করা হয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স