
নির্বাচনের আগে জনগণের উদ্দেশে বিনামূল্যে উপঢৌকন বা প্রতিশ্রুতির বন্যার বিষয়ে বিষয়ে তামিলনাড়ু সরকারের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি এই বিষয়ে অন্যান্য রাজ্যগুলিকেও একটি কড়া বার্তা দিয়েছে দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত-র মন্তব্য, সরকার যদি বিনামূল্যে খাবার, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে সাইকেল দিয়ে শুরু করেন… তাহলে এইটা কোন ধরণের সংস্কৃতি গড়ে উঠেছে? প্রধান বিচারপতি সূর্য কান্ত আরও বলেছেন সমগ্র ভারত জুড়ে কী ধরণের সংস্কৃতি গড়ে তুলছে?
এটা বোধগম্য যে তামিলনাড়ু সরকার একটি কল্যাণ ব্যবস্থার অংশ হিসেবে সাধারণের জন্য বিদ্যুৎ বিল প্রদান করতে চান যারা বিদ্যুৎ বিল দিতে পারে না। কিন্তু যারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে না এবং যারা দিতে পারে না তাদের মধ্যে পার্থক্য না করে, যদি বিতরণ শুরু করা হয় তাহলে কি এটি একটি তুষ্টিকর নীতির মতো হবে না?








