গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অপরিবর্তনযোগ্য : ধনখড়

    ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অপরিবর্তনযোগ্য : ধনখড়

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোনওরকমের রদবদল করা যায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর মন্তব্য, ভারতের সংবিধান ছাড়া অন্যকোনও সংবিধানের প্রস্তাবনা কখনও পরিবর্তিত হয়নি। কারণ সংবিধানের প্রস্তাবনা অপরিবর্তনযোগ্য।
    এর পরেই উপরাষ্ট্রপতির মন্তব্য, কিন্তু সংবিধানের প্রস্তাবনা জরুরি অবস্থার সময়, ১৯৭৬ সালের ৪২তম সংবিধান-সংশোধনী আইন দ্বারা পরিবর্তিত হয়েছিল। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলি যুক্ত করা হয়েছিল।
    ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়‌ংসেবক সঙ্ঘ-র সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে জানিয়েছিলেন, জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার অসাংবিধানিক ভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি যোগ করেছিল। তাই ওই দুই শব্দ বাদ দেওয়া প্রয়োজন।