
জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ৭ বছর আগে, এরপর আর কোনো সম্পর্কে জড়ানোর ঘোষণা করেননি হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে বেশ চমকে দিয়েছেন অভিনেত্রী।
সন্তানের বাবার পরিচয় না জানিয়েই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অ্যাম্বার হার্ড। অভিনেত্রী অ্যাম্বারের আরও একটি সন্তান রয়েছে। এবার অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাইছেন না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। অ্যাম্বারের এই ঘোষণায় ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তাকে এবং প্রথম সন্তান, ওনাঘের মঙ্গল কামনাও করেছেন ফ্যান ফলোয়াররা।উল্লেখ্য,২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে।এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।এদিকে জনি ডেপের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন অ্যাকোয়াম্যান অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে দুজনের সেই সংসার বেশিদিন টিকেনি।জনি ডেপ অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এর পর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন এই জুটি। প্রথমে জনির বিরুদ্ধে অ্যাম্বার গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।
এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তীতে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার।
