গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মুম্বইয়ের হাসপাতাল থেকে পালালেন অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি

    মুম্বইয়ের হাসপাতাল থেকে পালালেন অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে মুম্বইয়ের জে জে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়েছেন বাংলাদেশি অন্তঃসত্ত্বা মহিলা বন্দি। ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার অপরাধে তাঁকে গত সপ্তাহেই গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পলাতক ওই বন্দির নাম রুবিনা ইরশাদ শেখ। তিনি বাংলাদেশের বাসিন্দা। তাঁর বয়স ২৫ বছর। ৭ অগস্ট মুম্বই পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করার সময়েই ওই মহিলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
    গত ১১ অগস্ট জ্বর এবং ত্বকের ইনফেকশনের কারণে তাকে মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার দুপুরবেলা হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যান ওই মহিলা। হাসপাতালের মধ্যে যথেষ্ট ভিড় থাকায় ওই মহিলাকে ধরা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।