লালগালিচায় বেবিবাম্প নিয়ে জেনিফার লরেন্স

0
264
Jennifer Lawrence with a baby bump on the red carpet
Jennifer Lawrence with a baby bump on the red carpet

গত মাসেই জানা গিয়েছিল,দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লরেন্স। এর পর থেকেই অস্কারজয়ী অভিনেত্রীকে নিয়ে ফ্যান ফলোয়ারদের কৌতূহল।

অবশেষে দেখা মিলল ৩৪ বছর বয়সী অভিনেত্রীর। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হ্যামার মিউজিয়ামে হাজির হয়েছিলেন তিনি। উপলক্ষ তথ্যচিত্র ব্রেড অ্যান্ড রোজেস–এর প্রিমিয়ার। তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক তিনি।লালগালিচায় বেবিবাম্প নিয়ে হাজির হয়েছিলেন লরেন্স। কালো অফ শোল্ডার গাউনে হাজির হওয়ার পর আলোকচিত্রীদের ভিড় ছিল তাঁকে ঘিরেই। উল্লেখ্য,তালেবান ফেরার পর আফগানিস্তানে মহিলাদের অবস্থা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। সাহরা মানি পরিচালিত তথ্যচিত্রটি লরেন্সের সঙ্গে প্রযোজনা করেছেন জাস্টিন কিয়ারস্কি ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই।২২ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তথ্যচিত্রটি। ২০২৩ সালে এটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর ব্যাপক প্রশংসিত হয়। গত বছর এক সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছিলেন, তথ্যচিত্রটি প্রযোজনা করতে তিনি বাধ্য হয়েছেন।তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে মহিলাদের সঙ্গে যা হয়েছে, সেটা মানতে পারছিলেন না। এসব খবর পড়তেন আর হতাশায় ডুবে যেতেন। কিছু একটা করতে চাই ছিলেন। ব্রেড অ্যান্ড রোজেস সে সুযোগ করে দেয়, বলেছিলেন লরেন্স। অন্যদিকে সাহরা মানি আফগান নির্মাতা,এর আগে তিনি যৌন হয়রানির শিকার দুই মহিলাকে নিয়ে আ থাউজেন্ড গার্লস লাইক মি তথ্যচিত্র বানিয়েছিলেন। সেটা দেখেই লরেন্স ও জাস্টিন কিয়ারস্কি তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী হন। তালেবান ক্ষমতা নেওয়ার এক মাস আগেই সাহরা আফগানিস্তান ছেড়েছিলেন। তখনো তিনি জানতেন না যে আর দেশে ফিরতে পারবেন না। ব্রেড অ্যান্ড রোজেস নির্মিত হয়েছে তিন আফগান মহিলার গল্প নিয়ে। বেশির ভাগ ফুটেজও তাঁদের গ্রাব করা।

২০২২ সালে কজওয়ে সিনেমা দিয়ে প্রযোজনায় নাম লেখান লরেন্স, পরে করেছেন আরও কয়েকটি সিনেমা। অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, সিনেমার পাশাপাশি নিয়মিতই নানা বিষয়ে তথ্যচিত্র প্রযোজনা করতে চান তিনি।

ছবি সৌজন্যে : এক্স