কানে আলো ছড়ালেন অন্তঃসত্ত্বা রিহানা

0
80
ছবি সৌজন্যে : এক্স

জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। ৭৮তম আসর শুরু হয়েছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে।

বিশ্বের নামিদামি সব তারকা কান সমুদ্রসৈকতে। সেখানে জমে উঠেছে সারা বিশ্বের শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। আন্তর্জাতিক পপ তারকা রিহানা হাজির হয়েছেন ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। সঙ্গী ছিলেন স্বামী র‍্যাপার রকি। বৃষ্টি উপেক্ষা করে রেড কার্পেটে হাঁটলেন তারা। ছড়ালেন আলো, উড়িয়ে দিয়েছেন চুম্বন। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আসা তাদের। রেড কার্পেটের মঞ্চে তখন রিহানার ২০১৬ সালের হিট গান ওয়ার্ক বাজছিল। গানের সুরে সুরে রিহানা ও রকি ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। সেখানে প্রথম দৃষ্টিতেই নজর কাড়ে রিহানার পোশাক।আকাশি রঙের দীর্ঘ গাউন পরেছিলেন তিনি। তুলে ধরেছেন গর্ভাবস্থার সৌন্দর্য। এটি রিহানা-রকির তৃতীয় সন্তান। খবরটি মে মাসের শুরুতে মেট গালায় জানান তারা। সেখানে রেহানার সাজ দারুণ সাড়া ফেলেছিল। এবার কানেও সাড়া ফেলেছেন তিনি। রেড কার্পেটে কিংবদন্তি পরিচালক স্পাইক লি এবং তার দলেরও দেখা মিলেছে। কানের জমকালো আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি সিনেমা। এ ছাড়া আঁ সার্তে রিগা, আউট অব কম্পিটিশন, মিডনাইট স্ক্রিনিংস, কান প্রিমিয়ার এবং স্পেশাল স্ক্রিনিংস,প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের সিনেমা।