গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment অন্তঃসত্ত্বা সোনাক্ষী, মুখ খুললেন মা

    অন্তঃসত্ত্বা সোনাক্ষী, মুখ খুললেন মা

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নতুন নয়।বারবার এই গুঞ্জন ছড়ালেও প্রতিবারই তা হেসে উড়িয়ে দিয়েছেন তিনি ও তাঁর স্বামী জাহির ইকবাল।

    এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সোনাক্ষীর মা পুনম সিনহা। উল্লেখ্য ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়ের কয়েক মাসের মধ্যেই ছড়িয়ে পড়ে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। পরে নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান,শরীর কিছুটা ভরাট দেখানোর কারণেই অনেকে ভুল বুঝেছিলেন। রসিকতার সুরেই বলেছেন, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা নন, একটু মোটা হয়ে গিয়েছেন।এর পরেও একাধিকবার একই ধরনের গুঞ্জন ছড়িয়েছে।তবে প্রতিবারই বিষয়টিকে হালকা মজার ছলেই নিয়েছেন এই দম্পতি।সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীর মা পুনম সিন্‌হা বলেছেন, যখন তাদের জীবনে কন্যা সোনাক্ষী এলো, সেই মুহূর্তটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। মনে করেন , কন্যা ছাড়া জীবন অসম্পূর্ণ। মেয়েরা থাকা খুবই গুরুত্বপূর্ণ।এরপর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন,কতবার যে আমাকে সবাই দিদিমা বানিয়ে ফেলেছে!

    তবে ঠিক আছে, সেই সুখবর একদিন না একদিন আসবেই।এই মন্তব্যের পর থেকেই ফ্যান ফলোয়ারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কী খুব শিগগিরই দিদিমা হতে চলেছেন সোনাক্ষীর মা পুনম সিনহা?