
মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার। চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।
জানা গিয়েছে সামসি মালোপাড়ার বাসিন্দা বছর ২৬-র সালমা সুলতানাকে রবিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালমা। জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘিরে বিক্ষোভদেখাতে থাকেন পরিবারের লোকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী, র্যাফ নামানো হয়।
