গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি

    ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের মধ্যে ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ইরাকভিত্তিক একটি ইরানি কুর্দি সংগঠনের নেতা বলেছেন,পরিস্থিতি অনুকূলে থাকলে ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।

    ইরাকভিত্তিক সংগঠন খাবাত অর্গানাইজেশন অফ ইরানি কুর্দিস্তান এর সেক্রেটারি জেনারেল বাবাশেখ হোসেইনি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন,ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানে একটি স্থল অভিযান চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে।তবে বর্তমানে তাদের যোদ্ধারা কোনো আক্রমণাত্মক অভিযানে নেই বলেও জানিয়েছেন তিনি। তার ভাষায়, এই মুহূর্তে তারা কোনো আক্রমণাত্মক অভিযানে লিপ্ত নন।হোসেইনি বলেছেন, দীর্ঘ সময় ধরে তারা সম্ভাব্য অভিযানের পরিকল্পনা করে আসছেন।এখন পরিস্থিতি অনুকূল হলে এমন অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি আরও দাবি করেছেন,আমেরিকা বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি। তার ভাষায়, আমেরিকানরা বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনো তাদের সরাসরি সাক্ষাৎ হয়নি। আমেরিকা জানতে চেয়েছে এই শাসনব্যবস্থার বিষয়ে তাদের অবস্থান কী এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না। হোসেইনি বলেছেন, এখন পর্যন্ত যোগাযোগ হয়েছে মধ্যস্থতাকারী ও অন্যান্য কুর্দিদের মাধ্যমে।