
বোধনের আগেই বিশ্ব বাংলা শারদ সম্মানের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন কলকাতা, জেলা তো বটেই, ভিন রাজ্য এমনকি বিদেশের নির্বাচিত সেরা পুজোগুলোকেও বিশ্ব বাংলা শারদ সম্মানে সংবর্ধিত করা হবে।
পুজোগুলোকে বেশকিছু ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। সেরার সেরা, অন্য ভাবনা, সেরা পরিবেশ, সেরা প্রতিমা সহ আরও কয়েকটি ক্যাটেগরি রয়েছে। ১১ থেকে ২০ সেপ্টেম্বর এগিয়ে বাংলা ওয়েবসাইটে আবেদন করা যাবে। পঞ্চমী থেকে ষষ্ঠীর দিন ঘোষণা করা হবে ফল।
এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবার ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আগের দিন ৪ আক্টোবর ২২ জেলার ২৯টা শহরে কার্নিভাল হবে।







