
এসআইআর প্রক্রিয়ায় নাম বাদের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলায় পুরনো জায়গায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলেই বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে জমি আন্দোলন।
মুখ্যমন্ত্রীর হওয়ার পর রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির প্রতিবাদে ধর্না দিয়েছিলেন। মেট্রো চ্যালেনে ধর্নার সেই পুরনো জায়গাতে শুক্রবার দুপুর থেকে টানা ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রস্তুতি শেষপর্যায়ে। মূল মঞ্চের ২ দিকে একটা বড় পরিসর ফাঁকা রাখা হয়েছে। সেখানে নেতা-মন্ত্রী-অন্যান্য অতিথিরা বসবেন। অন্যপাশে সাধারণ মানুষ, কর্মীসমর্থকরা জমায়েত করবেন। এখনও পর্যন্ত ৬৩ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে।
আরও ৬০ লাখ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। তারই প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যালেনকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
