মহাকুম্ভে পুণ্যস্নান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 

0
166
ছবি সৌজন্যে : এক্স
প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ভোরেই আঁটসাঁট নিরাপত্তার বেষ্টনীতেই ত্রিবেণী সঙ্গমে পৌঁছন রাষ্ট্রপতি।
তাঁদের বেষ্টনীতেই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে ডুব দেন দ্রৌপদী মুর্মু। পুণ্যস্নান ছাড়াও স্থানীয় হনুমান মন্দির পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রবিবার রাতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর তাঁরাই তাঁকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যান।
৫ ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রয়াগরাজে পৌঁছানোর পর থেকে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও স্নানের সময় একাই দেখা যায় মোদীকে।