মাওবাদী মুক্ত ছত্তীশগঢ়ের বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

0
142
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীশগঢ়ে মাওবাদী দমন অভিযান চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ছত্তীশগঢ় বিধানসভার ২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে  তিনি জানিয়েছেন, ওই রাজ্যে শীঘ্রই নকশাল চরমপন্থা থেকে মুক্তি পাবে। তিনি আরও বলেছেন, উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ এখন  চুড়ান্ত  এবং নির্ণায়ক  পর্যায়ে ইতিহাসের একটা সোনালি অধ্যায়  রচিত হতে চলেছে।
চলসি মাসে ছত্তীশগঢ় সরকার তথ্য পরিসংখ্যান তুলে দাবি করেছে, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত মাওবাদী হামলা কমেছে ৫৩ শতাংশ মাওবাদীদের হাতে নিরাপত্তাকর্মীদের মৃত্যু ৭৩ শতাংশ এবং সাধারণ মানুষের মৃত্যু  ৭০ শতাংশ কমেছে। অন্যদিকে মণিপুরে পৃথক অভিযানে অস্ত্র গোলাবারুদ সহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।