
পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
তার ঠিক ১০ দিন আগে তাঁর সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। যদিও কারাদণ্ডের সম্ভাবনা আপাতত নেই। পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিচারক জুয়ান মার্চেন আগের নির্দেশই বহাল রেখেছিলেন।
ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে দিয়েছেন তিনি। তবে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন বিচারক।
