উত্তর-পূর্ব : রাষ্ট্রপতির বিরুদ্ধে সরব বিরোধীরা 

0
153
North East All opposition against the President
North East All opposition against the President

এনডিএ সরকারের আমলে উত্তর-পূর্ব ভারতে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে দাবি করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু। এরপরেই সঙ্গে সঙ্গে মণিপুরের কথা মনে করিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। এছাড়াও আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাঙ্কিং সংস্কারের মতো ইস্যু যখন রাষ্ট্রপতি তুলেছেন, তখনও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী সাংসদরা।কিন্তু তা উপেক্ষা করেই রাষ্ট্রপতি বলেছেন, বুলেট ট্রেনের করিডরের জন্য কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের বিকাশের জন্য ৪ গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের বিকাশ হয়েছে। অসমে সেমি-কন্ডাক্টর কারখানা তৈরি হচ্ছে। উত্তর-পূর্বে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। মহিলা ক্ষমতায়নে কাজ করা হয়েছে। নারীশক্তি বন্ধন অধিনিয়মের শক্ত রয়েছে। বিগত এক দশকে মহিলাদের আর্থিক ক্ষমতা বেড়েছে। আবাস যোজনাও হচ্ছে। লাখপতি দিদি বানানোর জন্য অভিযান চলছে। সরকার চায়, মহিলাদের আয় ও সম্মান বাড়ুক। নমো ড্রোন দিদি যোজনাতেও কাজ চলছে। ড্রোন দেওয়া হচ্ছে, ড্রোন পাইলটের প্রশিক্ষণের কাজ চলছে। কৃষি সখীদের আধুনিক কৃষিকাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।