
দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে নিজের বার্তায় লিখেছেন, দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত শুভ দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়।
এই দিনে ভক্তরা ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বার্তায় লিখেছেন, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব সকলের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক।
চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক। নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, আসুন, উৎসবের মরশুমে ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি। ভারতীয় পণ্য কেনা হোক।
