চিন যাবেন, ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

0
97
ছবি সৌজন্যে : এক্স
চিনে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর সে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দেড় ঘন্টার ফোনালাগেপর পর প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দু জনের মধ্যে খুব ভাল কথা হয়েছে।
বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় ইতিবাচক দিক উঠে এসেছে বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চিনা প্রেসিডেন্ট তাঁকে চিনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁকেও আমেরিকায় আসার কথা বলা হয়েছে।
তিনি ফার্স্ট লেডিকে নিয়ে চিনে যাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তিনি কবে চিনে যাবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।