
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণ করেন। অসমে কংগ্রেসের নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি তিনি এর বলেন , নরেন্দ্র মোদী আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করার মাধ্যমে আমেরিকাকে ৪-৫ টি জিনিস দিয়ে দিয়েছে।
প্রথম, প্রধানমন্ত্রী ভারতের কৃষিব্যবস্থা আমেরিকার কৃষকদের জন্য খুলে দিয়েছে। যা অতীতে অন্য কোনো প্রধানমন্ত্রী করেনি। সয়াবিন , ডাল , ফল, সুতি ইত্যাদি সব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার জন্য খুলে দিয়েছে। ভারতের কৃষকদের কাছে অপেক্ষাকৃত কম মেকানিজম রয়েছে। কৃষি ব্যবস্থার পর প্রধানমন্ত্রী আমেরিকার সামনে ভারতের তেলের ভান্ডার উন্মুক্ত করে দিয়েছে।
বর্তমানে যদি ভারত রাশিয়া , ইরাক , ইরান বা অন্যান্য কোনো আরব দেশ থেকে তেল কিনতে চায় তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে অনুমতি নিতে হয়। তিন , ভারতের সব গোপন তথ্যভান্ডার আমেরিকার হাতে তুলে দিয়েছে। তারা ভারতের তথ্য দিয়ে যা খুশি করতে পারে। চার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন , প্রতি বছর ৯ লাখ কোটি টাকার মাল ভারত আমেরিকান কোম্পানি থেকে কিনবে। যার ফলে ভারতের ছোট ও মাঝারি শিল্প সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তার অভিযোগ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণ করেন।
