
পহেলগাঁও কাণ্ডের আবহে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
দু’জনের বৈঠকের পর পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে না ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ঐক্যবদ্ধ রয়েছে এবং সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। পাক সেনা যে কোনও আগ্রাসী আচরণের মোকাবিলায় সক্ষম বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এই প্রথম বৈঠকে বসেন শাহবাজ এবং জারদারি।
দু’জনের বৈঠকের পর সেনার পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে পাকিস্তান।
