
শ্রীলঙ্কায় আজ শনিবার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। দু’ বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় শ্রীলঙ্কা।
এ অবস্থার উত্তরণে হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচন শ্রীলঙ্কার সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।এই নির্বাচনে ৩৮ জন প্রার্থী লড়াই করছেন। তবে এই নির্বাচনে কোনো মহিলা প্রার্থী নেই। ২০১৯ সালে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ৪২ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান। এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।এদিকে যাঁরা পরিবর্তন চান, তাঁরা বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে লড়ছেন শ্রীলঙ্কার বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও। তিনি শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে।








