গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata শিলিগুড়িতে রাষ্ট্রপতি মাঠ বিতর্ক

    শিলিগুড়িতে রাষ্ট্রপতি মাঠ বিতর্ক

    0
    30
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিধাননগর না গোঁসাইপুর। রাষ্ট্রপতির সম্মেলনস্থল ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। শনিবার আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে রাজ্য প্রশাসনকে বেনজির আক্রমণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বললেও ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর কথায় অসন্তোষ ধরা পড়েছে। আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন শেষপর্যন্ত গোঁসাইপুরে হয়। কিন্তু গোঁসাইপুরে সম্মেলনে ভাষণ দিয়ে তিনি নিরাপত্তার প্রোটোকল উড়িয়ে আগাম কিছু না জানিয়ে চলে যান বিধাননগরে। সেখানে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন তিনি এই মাঠে অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য প্রশাসন রিপোর্ট দেয় বিধাননগর কনজেসটেড। রাষ্ট্রপতির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই গোঁসাইপুরে সভা করার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ওই স্থানে আদিবাসী সমাজের লোক যেতেই পারেনি। বিধাননগরে মাঠে হলে অন্তত ৫ লাখ লোক জমায়েত হতেই পারত। তাই মাঠ দেখতে নিজেই চলে এসেছেন। প্রশাসনের এমন ব্যবহারে তিনি দুঃখিত বলে জানিয়েছেন। সাঁওতাল সম্মেলনের পৃষ্ঠপোষক সুদাম মারান্ডি বলেছেন যে মাঠে সম্মেলন করার কথা ছিল সেটা অনেকটাই বড়। কিন্তু যেখানে সম্মেলন হয়েছে সেটা ঠিকঠাক নয়।

    তাছাড়া অনুষ্ঠানস্থল হিসেবে বিধাননগর মাঠের কথা প্রচার করা হয়েছিল। সেকারণে সাঁওতালদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সভায় আসতে পারেন নি। যদিও স্থানীয়রা জানিয়েছেন এই মাঠে একসময় প্রণব মুখার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা সভা করে গিয়েছেন।