মেক্সিকো ভূমিকম্পে ব্রিফিং অসমাপ্ত প্রেসিডেন্টের 

0
80
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ১০ কিলোমিটার, অর্থাৎ ৬.২১ মাইল গভীরে ছিল।

তবে মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থা অনুসারে, ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৫ এবং এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে।রাজ্যের নাগরিক প্রতিরক্ষা সংস্থা আকাপুলকোর আশপাশে এবং রাজ্যের অন্যান্য মহাসড়কে কিছু ভূমিধসের খবর দিয়েছে।মেক্সিকো সিটি এবং আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকরা কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে আসেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, গুয়েরেরোতে তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এদিকে সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম।

তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ পরে আবার প্রেস ব্রিফিং শুরু করে শেইনবাউম বলেন, তিনি গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদোর সঙ্গে কথা বলেছেন এবং তিনি তাকে জানিয়েছেন, কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।