মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৩ অগাস্ট থেকে তা কার্যকর হতে চলেছে। সংসদের অনুমোদনের পরে এই মেয়াদ ২০২৬ সালে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তে চলেছে।
রাজ্যসভায় এই প্রস্তাব পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংসদরা তাতে অনুমোদন দিয়েছেন। ২০২৩ সালে মে মাস থেকে মেইতেই এবং কুকি জনজাতির গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মণিপুর।
দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছেন আড়াইশো জনেরও বেশি মানুষ। গত ১৩ ফেব্রুয়ারি বিজেপি শাসিত মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছিলেন। তার ঠিক তিন দিন পরেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার।