
আবারও শুভেন্দু অধিকারীর মুখে রাষ্ট্রপতি শাসন। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মারধরের প্রতিবাদে নাগরাকাটায় মিছিল করেন শুভেন্দু অধিকারী।
এরপর সভা থেকে এসআইআর-র বিরোধিতা করায় তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন এসআইআর না হলে ভোটার তালিকা তৈরি হবে না। ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তাঁর দাবি ভোট না হলে ২০২৬-র ৪ ঠা মে রাত ১২টার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। ফের একবার বলেছেন এসআইআর হলে ১ কোটি ২০ লাখ নাম বাদ যাবে। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে।
খোঁচা দিয়ে বলেছেন এসআইআর-র সেমিফাইনালেই পিসি-ভাইপো ভোকাট্টা হয়ে গিয়েছে। ফের একবার স্লোগান তুলেছেন বদল হবে বদলাও হবে।








