
প্রায় এক বছর পর রাষ্ট্রপতি শাসনের অবসান হচ্ছে মণিপুরে। নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে উত্তর-পূর্বের রাজ্যটি। সেই মতোই বুধবার নোটিস জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।
আগামী ১২ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হতো, আর তার আগেই রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়েছে উত্তর পূর্বের এই রাজ্যে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি শাসন কার্যকর হওয়ার সময়, মণিপুরের বিধানসভা স্থগিত অবস্থায় ছিল – নিষ্ক্রিয় কিন্তু ভেঙে দেওয়া হয়নি। তবে, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হবেন, সেই খেমচাঁদ মেইতেই সম্প্রদায়ের। উপ-মুখ্যমন্ত্রী হতে যাওয়া দুই নেতা, নেমচা কিপগেন এবং লোসি দিখো, যথাক্রমে কুকি এবং নাগা উপজাতির।
বিষ্ণুপুর জেলার সাতবারের বিধায়ক গোবিন্দদাস কন্থুজাম বলেছেন যে তাকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
