
বিএলওদের বিক্ষোভে উত্তাল হাওড়া। বাড়ি বাড়ি ফর্ম বিলি এবং সংগ্রহের পাশাপাশি তাঁদের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপসে তুলতে হবে।
নির্বাচন কমিশনের এই নির্দেশের প্রতিবাদে হাওড়া টিকিয়াপাড়ায় বিএলওদের বিক্ষোভে ফেটে পড়েন ব্লক লেভেল অফিসাররা। তাদের ডিজিটাইজেশনের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল তাও বয়কট করেছেন বিএলওরা। বিএলওদের অভিযোগ দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। তাঁদের অভিযোগ ৪ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ বিএলওদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। তাতে শনিবারের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে।
তাতেই ক্ষুব্ধ বিএলওরা। কিভাবে পাহাড়প্রমাণ কাজ করা সম্ভব তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিএলওরা।
