গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের চুক্তির ইঙ্গিতে কমল জ্বালানি তেল

    ট্রাম্পের চুক্তির ইঙ্গিতে কমল জ্বালানি তেল

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে আমেরিকা ও ইরান সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

    লেনদেন শুরু হতেই ব্রেন্ট ক্রুডের দাম ৬.২ শতাংশ কমে ব্যারেল প্রতি ১০৩.০৪ ডলারে নেমে আসে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ৬.৬ শতাংশ কমে ৯৫.৫৫ ডলারে থিতু হয়। মূলত দু’ দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের খবরের পরেই বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।তবে এখনও যুদ্ধের আগের সময়কার দামের তুলনায় তেলের দাম অনেক উঁচুতেই অবস্থান করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখবে এবং বিনিময়ে আমেরিকা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করে রাখা বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল ছেড়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছিল।

    উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার স্বার্থে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার বিশেষ অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।