গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ, ৩৫টি ওষুধের দাম কমল

    ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ, ৩৫টি ওষুধের দাম কমল

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    হৃদরোগের ওষুধ, অ্যান্টি-বায়োটিক, ডায়াবেটিসের ওষুধ, মানসিক রোগের ওষুধ সহ মোট ৩৫টি জরুরি ওষুধের দাম কমতে চলেছে। এনপিপিএ যে দাম নির্ধারণ করেছে, তার ভিত্তিতে ইতিমধ্যেই নোটিস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।
    বেশ কিছু ওষুধের কম্বিনেশনের দামে এই প্রভাব পড়বে। যেমন-প্যারাসিটাল ও ট্রিপসিন কাইমোট্রিপসিন, আমিক্সোসিলিন ও পটাশিয়াম ক্লাভুল্যানেট, অ্যাটোরভাস্টাটিন ইত্যাদি। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, পরিবর্তিত দাম দোকানে বা সংশ্লিষ্ট জায়গায় প্রকাশ করতে হবে, যাতে সবাই দেখতে পায়।
    পরিবর্তিত দাম না নিলে ডিপিসিও ও এসেনশিয়ার কমোডিটিস আইনভঙ্গের অভিযোগ উঠতে পারে। এনপিপিএ জানিয়েছে, যে সব ওষুধের ক্ষেত্রে জিএসটি ধার্য আছে, তা নিতে হবে। উল্লেখ্য, কেমিক্যাল ও ফার্টিলাইজার মিনিস্ট্রির অধীন এনপিপিএ দেশের সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করে।