প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি,  বিমান জ্বালানিও

0
58
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আবার প্রিমিয়াম জ্বালানির দাম বেড়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রল, ডিজেলের দাম বেড়েছে দিল্লিতে। শুধু তা-ই নয়, বিমানের জ্বালানির দামও বেড়েছে অনেকটাই।
ফলে বিমানের ভাড়া বাড়তে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে।জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েলের এক্সপি ১০০-র প্রিমিয়াম পেট্রল দাম প্রতি লিটারে ১১ টাকা বেড়েছে। আগে প্রিমিয়াম পেট্রলের দাম প্রতি লিটার ১৪৯ টাকা ছিল। সেটা বেড়ে দাঁড়াচ্ছে ১৬০ টাকায়। দাম বাড়ল ইন্ডিয়ান অয়েলের এক্সট্রা গ্রিন প্রিমিয়াম ডিজেল-এর। আগে এই ডিজেলের দাম লিটারপ্রতি ছিল ৯১.৪৯ টাকা। বেড়ে দাঁড়িয়েছে ৯২.৯৯ টাকা। কেন দাম বাড়ল, সেই কারণ স্পষ্ট করা হয়নি ইন্ডিয়ান অয়েলের তরফে। দাম বেড়েছে বিমানের জ্বালানিরও। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির কারণে বিমানের জ্বালানির দাম প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে। বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটার বেড়ে দাঁড়িয়েছে ২.০৭ লক্ষ টাকা।
১ মার্চে বিমানের জ্বালানির দাম ৫.৭ শতাংশ বাড়ানো হয়েছিল। তখন দিল্লিতে এটিএফের দাম ছিল প্রতি কিলোলিটারে সাড়ে ৯৬ হাজার টাকা।