চাকরি বিক্ষোভে উত্তাল সল্টলেক

0
74
ছবি সৌজন্যে : নিজস্ব
চাকরি বিক্ষোভে উত্তাল সল্টলেক। একদিকে পথে এসএসসির নতুন পরীক্ষার্থীরা, ২০১৬-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারারা অন্যদিকে মাদ্রাসার চাকরিপ্রার্থীরাও।
চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে পথে নেমেছেন ২০২৫-র এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশভবন দিকে যাওয়ার চেষ্টা করতেই আটকে দেয় পুলিশ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিপ্রার্থীদের দাবি একেই ৯ বছর পর পরীক্ষা হচ্ছে তারওপর চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দিলে তারা বঞ্চিত হবেন। শূন্যপদের সংখ্যা ১ লাখ করার দাবি জানাতে থাকেন তাঁরা। অন্যদিকে পথে ছিলেন ২০১৬-র যোগ্য শিক্ষাকর্মীরা। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল করেন তাঁরা। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেছেন বিনা দোষে পথে বসতে হয়েছে। বাঙালির সবথেকে বড় উৎসব থেকে বঞ্চিত করে মুখ্যমন্ত্রী নিজে পুজো উদ্বোধন করছেন। যোগ্য হয়েও ৭ মাস বেতনহীন। ব্যানার পোস্টারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। পথে ছিল মাদ্রাসার চাকরিপ্রার্থীরাও।
চাকরির দাবিতে বিকাশ ভবন এবং মাদ্রাসা কমিশন অভিযানের ডাক দিয়ে পথে নেমেছেন তাঁরা। দাবি তুলেছেন ভাতা নয় চাকরি চাই।