
জুনিয়র হাইস্কুলে কেন বদলি করা হল, সেই অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের দিকে আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়ে রণংদেহি রূপ তৃণমূল শিক্ষক নেতা তথা কাউন্সির রঞ্জন শীল শর্মা।
বদলির অভিযোগে জেলার পর্ষদ চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তিনি। চাপের মুখে অবশেষে তৃণমূলের ওই শিক্ষক নেতার বদলি স্থগিত করতে বাধ্য হয়েছে পর্ষদ চেয়ারম্যান দিলীপ কুমার রায়। সূত্রে খবর, কেন বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, স্কুল পরিদর্শকের কাছে জানতে চেয়েছেন চেয়ারম্যান। জানা গিয়েছে ওই বদলির নির্দেশ ছিল রুটিন মাফিক।
তবে স্কুলে শিক্ষকের সংখ্যা কম থাকায়, সেবিষয়েই এদিন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন শাসক দলের শিক্ষক সংগঠনের নেতারা।
