গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পার্থ-র নির্দেশেই প্রাথমিকের ওএমআর নষ্ট : সিবিআই   

    পার্থ-র নির্দেশেই প্রাথমিকের ওএমআর নষ্ট : সিবিআই   

    0
    442
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ওএমআর নষ্ট করা হয়েছিল। এবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে একই কথা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি অফিয়ার প্রবীর বন্দ্যোপাধ্যায়, খবর সিবিআই সূত্রের।
    একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন, নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। বিশেষ আদালতে শুনানিতে উল্লেখ সিবিআই-এর, খবর সূত্রের। এর আগে নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই।
    এবার প্রাক্তন মন্ত্রীর ওএসডিও আদালতে গোপন জবানবন্দিতে নিয়োগ দুর্নীতির মাথা হিসেবে পার্থকেই দায়ী করলেন। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে উল্লেথ তাঁর আইনজীবীর।